Google Apps Script, HTML এবং CSS ব্যবহার করে কীভাবে স্টুডেন্টদের ডাটাবেস থেকে ডায়নামিক ও প্রিন্টযোগ্য আইডি কার্ড তৈরি করবেন, তার ধাপে ধাপে নির্দেশিকা নিচে দেওয়া হলো।
প্রথমে একটি Google Spreadsheet খুলুন। প্রথম সারিতে (Row 1) হেডার দিন, যেমন- Name, Class, Roll No, Blood Group, এবং Photo URL। এরপর স্টুডেন্টদের সঠিক তথ্য দিয়ে শিটটি পূরণ করুন।
গুগল শিটের মেনু বার থেকে Extensions > Apps Script-এ ক্লিক করুন। এখানে একটি নতুন প্রজেক্ট খুলবে। Code.gs ফাইলে আপনার ব্যাকএন্ড কোড লিখুন, যা স্প্রেডশিট থেকে ডেটা ফেস (fetch) করে ওয়েব পেজে পাঠাবে।
Apps Script এডিটরে একটি নতুন HTML ফাইল (যেমন- Index.html) তৈরি করুন। এখানে HTML এবং CSS ব্যবহার করে আইডি কার্ডের ফ্রন্টএন্ড ডিজাইন করুন। ডেটাগুলো ডাইনামিক ভাবে দেখানোর জন্য স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করে ডাটা বাইন্ডিং করুন।
কোডিং শেষ হলে, ওপরে ডানদিকে Deploy > New deployment-এ ক্লিক করুন। টাইপ হিসেবে "Web app" সিলেক্ট করুন, এক্সেস লেভেল ঠিক করে ডিপ্লয় করুন। আপনি একটি URL পাবেন, যেটিতে গেলে আপনার জেনারেট করা আইডি কার্ডগুলো দেখা যাবে।
(সহায়তা পরিষেবা শুধুমাত্র SHM Golden Member-দের জন্য উপলব্ধ)
সময়: সন্ধ্যা ৭:৩০ থেকে রাত ৯:৩০ পর্যন্ত।