টেম্পোরারি (Temp) ফাইল ডিলিট করা, স্টার্টআপ অ্যাপস বন্ধ করা এবং ডিস্ক ক্লিনআপ টুলের সাহায্যে পিসি ফাস্ট করার সহজ পদ্ধতি নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হলো।
পিসিতে কাজ করার সময় অনেক অস্থায়ী ফাইল জমা হয়। এগুলো মুছতে কীবোর্ড থেকে Windows + R চেপে Run ওপেন করুন। এরপর %temp%, temp এবং prefetch লিখে একে একে ফোল্ডারগুলো ওপেন করে সমস্ত ফাইল ডিলিট করে দিন।
পিসি চালু হওয়ার সময় ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ অটোমেটিক চালু হয় যা পিসিকে স্লো করে দেয়। Task Manager (Ctrl + Shift + Esc) ওপেন করে Startup ট্যাবে যান এবং অপ্রয়োজনীয় অ্যাপগুলো Disable করে দিন।
উইন্ডোজের নিজস্ব Disk Cleanup টুলের মাধ্যমে সি ড্রাইভ (C: Drive) পরিষ্কার রাখা যায়। সার্চ বারে Disk Cleanup লিখে ওপেন করুন, সি ড্রাইভ সিলেক্ট করুন এবং অপ্রয়োজনীয় সিস্টেম ফাইলগুলো (যেমন- Recycle Bin, Temporary files) ক্লিন করুন।
পিসির রেসপন্স টাইম আরও ফাস্ট করতে অ্যাডভান্সড সিস্টেম সেটিংসে গিয়ে Performance অপশন থেকে Adjust for best performance সিলেক্ট করুন। এতে অ্যানিমেশন বন্ধ হয়ে পিসি অনেক দ্রুত কাজ করবে।
(সহায়তা পরিষেবা শুধুমাত্র SHM Golden Member-দের জন্য উপলব্ধ)
সময়: সন্ধ্যা ৭:৩০ থেকে রাত ৯:৩০ পর্যন্ত।